শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হাফেজ মুজাম্মিল হত্যায় ৫২জনের নামে মামলা; গ্রেফতার ৩; বাদ জুমআ বিক্ষোভ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহিদ হাতিমী: সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর মৌজার আমবাড়ী পশ্চিম মহল্লা জামে মসজিদ মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানায় দায়ের করা মামলার নং-১৪(০২)১৮। মামলায় পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- কেন্দ্রি ঝিঙ্গাবাড়ী গ্রামের মছুন আলীর ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম(৪০), কেন্দ্রি গ্রামের আজিজুল হকের ছেলে কবির আহমদ (৩৫) ও ১নং লক্ষীপুর আমবাড়ী গ্রামের জাকির হোসেনের ছেলে মাহফুজুল ইসলাম(২৭)।

গত ২৬ ফেব্রুয়ারি সোমবার রাত ১১ টার দিকে আটরশী ভক্ত গাজী সুলেমান আল কাদরী তার বক্তব্য প্রদানে ইলামের অপব্যখ্যা করলে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে হাফেজ মাওলানা মোজ্জাম্মেল হোসেন নিহত হন।

আহত হন মাওলানা আবদুস সালামসহ অর্ধশত মানুষ। এতে হরিপুর বাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস ছালাম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমানকে প্রধান আসামী করে ৫২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামীরা হলেন, জৈন্তাপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক সেনা অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান (৫২), সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মিরন মিয়া(৫৫), বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী (৫৫), ওয়াজ মাহফিলের প্রধান বক্তা মাওলানা গাজি সুলোমান হুসাইন (৪১), ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সভাপতি মাওলানা আবুল বাশার (৫৬), শ্রীপুর পাথর কোয়ারীর সাধারণ সম্পাদক দিলদার হোসেন(৩৫), জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও শ্রীপুর পাথর কোয়ারীর সভাপতি আব্দুল আহাদ (৪৫)

বাংলাবাজার জামে মসজিদের ইমাম আব্দুন নূর (৪০), হরমুজ আলী (৫৭), সুলেমান হোসেন কন্টু (৪৭), হযরত আলী (৪৩), শরিফ উদ্দিন (২৮), হেলাল আহমদ(৩০), আব্দুল কাইয়ুম (৪০), আবুল খায়ের(৩৮), মাইজুল ইসলাম (৩৩), আব্দুল কাদির (৪০), আলী আসগর (৩৩), নুরু মিয়া(৩৬), আক্তার হোসেন(৩০), হারুন মিয়া হারু(৫৫), মঈনুদ্দিন (৩২), আব্দুল জব্বার (৩৫), মের্শেদ মিয়া (২৭), ফখরুল ইসলাম (৩৫),

আছাব আলী (৪০), জাহাঙ্গীর (৩০), ইউপি সদস্য আব্দুল মোতালেব (৪৮), আব্দুল আহাদ (২২), জাকির হোসেন (৪০), সুহেল আহমদ (৩৬), আব্দুল মালিক (৪০), শাহীন (৩০), রুবেল (২৮), আব্দুল আহাদ (৪০), শাহীন (২০), সাদেক (৪০), আবুল (২৫), মাহফুজ (৩০), শামীম (২৭), নজরুল ইসলাম টেইলার (৩৫), ছানা উল্লাহ (৩০), আলী আসাদ (৩০), জাহাঙ্গীর (৩৫), জাহাঙ্গীর মোল্লা (৪০), বাবুল (৩০), সাদেক (৩২), শরিফ (২৫) সহঅজ্ঞাত প্রায় ২০০ জনকে আসামী করা হয়েছে।

আমাদের ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন আওয়ার ইসলাম টিভি

এ বিষয়ে জানতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মঈনুল জাকির বলেন, এজাহার নামীয় ৩ জন আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না কোন অভিযোগ আমাদের কাছে আসেনি।

অফিসার ইনচার্জ মঈনুল জাকির বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা ও আটকের বিষয়টি বিভিন্ন মিডিয়াকে নিশ্চিত করেছেন।

শহীদ মোজ্জাম্মেল আলী রহ. জানিয়ে গেল কওমী ছাত্রের পরিচয়!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ