আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার একটি শক্তিশালী গাড়িবোমার বিস্ফোরণে ১২ বছর বয়সী এক বালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২২ জন।
বিদেশি সৈন্যদের লক্ষ্য করে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে কাবুলের কাবিল বে এলাকায় এই ঘটনা ঘটে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের মুখাপাত্র নাজিব দানিশ জানান, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। খবর আল জাজিরা।
এসএস/