শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর এ ধরনের বর্বরোচিত সন্ত্রাসী হামলা ইসলাম সমর্থন করেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আবুল হাসানাত আমিনী

ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা করে মাওলানা আবুল হাসানাত আমিনী  বলেন এ ধরনের বর্বরোচিত সন্ত্রাসী হামলা ইসলাম সমর্থন করেনা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেছেন, ইসলাম শান্তি ও নিরাপত্তার কথা বলে। এ ধরনের বর্বরোচিত সন্ত্রাসী হামলা ইসলাম সমর্থন করেনা।

কাজেই সন্ত্রাসী যে ধর্মেরই হোক তার পরিচয়কে সন্ত্রাসী হিসেবেই দেখা উচিত। একজনের অপরাধের দায়ভার কোন সম্প্রদায় বা গোষ্ঠির উপর চাপানোও আরেকটি অন্যায়।

আমি ড. মুহম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে হামলাকারীর উপযুক্ত শাস্তি দাবী করছ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ