শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ভারতে প্রশ্ন ফাঁস, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
গত মাসের ১৭-২১ তারিখে অনুষ্ঠিত হওয়া ‘এসএসসি কম্বাইন্ড গ্র্যাডুয়েট লেভেল (সিজিএল) টায়ার ২’ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় রোববার পঞ্চম দিনের মত বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এসময় দেশটির রাজধানী নয়া দিল্লিতে বিক্ষোভকারীদের সাথে দেখা করেছেন দেশটির সামাজিক অধিকার কর্মী আন্না হাজারী।

এ বছরের পরীক্ষায় মোট ১লাখ ৮৯হাজার ৮শত ৪৩জন অংশগ্রহণ করেছিল। ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় পরীক্ষা শুরু হওয়ার পূর্বে নয়া দিল্লির এক পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলে পরীক্ষা বাতিল করা হয়।

এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে, ভোপালে ২২ তারিখের পরীক্ষা শুরু হওয়ার পর কয়েক পরীক্ষার্থী এমন প্রশ্নপত্র হাতে পায়, যেখানে আগে থেকেই উত্তর দাগানো ছিল। পরবর্তীতে পরীক্ষাটি বাতিল করা হয়।

এক পরীক্ষার্থী জানায়, ‘যখন আমাদের পরীক্ষা শুরু হল, তখন আমরা কয়েকজন উত্তরসহ প্রশ্ন হাতে পাই। আমরা পরীক্ষা পরিদর্শকদের বিষয়টি জানালে তারা পরীক্ষা বাতিল করে দেয়।’

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে দেখা করেছেন আন্না হাজারী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সরকার কোন পদক্ষেপ নেয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমাদের কি করা উচিত।

এ ব্যাপারে কোন বিশৃঙ্খলা না করার জন্য আমি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি।’
সূত্র:ফার্স্টপোষ্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ