শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বাবরি মসজিদ বিতর্ক না মিটলে দেশ সিরিয়া হয়ে যাবে : গুরু রবিশঙ্কর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদালতের বাইরে অযোধ্যা বিতর্ক মিটিয়ে ফেলার চেষ্টায় রত আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর ফের বিতর্কিত মন্তব্য করেছেন। তার কথায়, অযোধ্য বিতর্ক না মিটলে দেশ সিরিয়ায় পরিণত হবে। আর্ট অফ লিভিংয়ের প্রধান শ্রী শ্রী রবিশঙ্কর প্রথম থেকেই বিষয়ট আদালতের বাইরে মিটিয়ের নেওয়ার পক্ষে নানা যুক্তি পেশ করে আসছিলেন।

আজও তিনি বিষয়টি আদালতের বাইরে মিটিয়ে নেওয়ার পক্ষেই জোরালো মত পেশ করেছেন।

তিনি বলেন, ‘এই বিষয়টি না মিটলে দেশ সিরিয়া হয়ে যাবে। অযোধ্যা মুসলিমদের ধর্মীয় স্থান না। নিজেদের দাবি ত্যাগ করে এক অনন্য উদাহরণ পেশ করা উচিত মুসলিমদের।’ তিনি আরও বলেন, আদালতে রায় ঘোষণা হয়ে গেলেও কেউ রাজি হবে না। আদালতের রায়ে যে কোনও এক পক্ষ পরাজিত হবে। আদালতের রায়ে বিষয়টি এখন মিটে গেলেও পরে পরিস্থিতি খুবই খারাপ হবে। যা সমাজের জন্য হবে খুবই বিপজ্জনক।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম মন্দির বাবরি মসজিদ ইস্যুতে সিরিয়া প্রসঙ্গ টেনে জোরালো বিতর্ক উস্কে দিয়েছেন শ্রী শ্রী রবিশঙ্কর। তার এই মন্তব্যকে ঘিরে ভারতজুড়ে শুরু হয়েছে সমালোচনা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও রাজনীতিবিদরা তার এই মন্তব্যে সমালোচনা করেছেন।

পাশাপাশি সোশ্যাল সাইটে এই মন্তব্য নিয়ে শ্রী শ্রী রবিশঙ্ককে ট্রোল করা হচ্ছে। সোশ্যাল সাইট ব্যবহারকারীদের কথায়, দাঙ্গায় প্ররোচনা দিচ্ছেন শ্রী শ্রী রবিশঙ্কর।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ