শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সাদ্দাম হোসেনের সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং তার যৌথ পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ইরাকের সরকার।

ইরাকে একটি 'জবাবদিহিতা ও ন্যায়বিচার সংক্রান্ত কমিশন' এই তালিকা তৈরি করেছে।

এতে সাদ্দাম হোসেন, তার সন্তান, নাতিনাতনী এবং আত্মীয়স্বজনরা আছেন।

তাদের সম্পত্তি কি আছে, কোথায় আছে তার এখন খুঁজে বের করার কাজ চলছে।

২০০৩ সালে ইরাকে মার্চ-এপ্রিল মাসে মার্কিন-নেতৃত্বাধীন অভিযানে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন। জুলাই মাসে মসুল শহরে আরেক অভিযানে নিহত হন তার দুই ছেলে উদে ও কুসে হোসেন।

এর পর সে বছরই ডিসেম্বরের ১৩ তারিখ তিকরিতের কাছে একটি খামার বাড়িতে মার্কিন সেনাদের হাতে ধরা পড়েন সাদ্দাম হোসেন। মানবতার বিরুদ্ধে অপরাধ সহ একাধিক অপরাধের দায়ে তার বিচার হয়, এবং মৃত্যুদন্ড দেয়া হয়।

২০০৬ সালের ৩০শে ডিসেম্বর তার ফাঁসি কার্যকর করা হয়।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ