শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হামলার সময় মোবাইলে ব্যস্ত থাকা দুই পুলিশ সদস্য সাসপেন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশি পাহারার মধ্যেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অধ্যাপক ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার আব্দুল ওহাব মিয়া রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

 

জাফর ইকবালকে হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে; এসব ছবিতে দেখা যায়- মঞ্চে জাফর ইকবালের পেছনেই আছে এক অজ্ঞাত যুবক, যে পড়ে তার ওপর হামলা চালায়।

ছবিতে দেখা যায়, জাফর ইকবালের পেছনে দাঁড়িয়ে থাকা হামলাকারীর ডান পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনজন পুলিশ সদস্য; যাদের দুইজনকে মোবাইল টিপতে দেখা যাচ্ছে। শনিবার ঘটনার পর থেকে রোববারও এ নিয়ে সরগরম ছিল ফেসবুক।

মুহাম্মদ সা. এর অবমাননা করে ছবি নির্মাতার ইসলাম গ্রহণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ