শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জাফর ইকবালকে দেখতে সামরিক হাসপাতালে ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ছুরিকাহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের চিকিৎসার খোঁজ খবর নিতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিৎসাধীন জাফর ইকবালের দ্রুত আরোগ্য কামনা করেন সেতুমন্ত্রী।

এরআগে গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। সেখানে তিনি ড. মুহম্মদ জাফর ইকবালের খোঁজ খবর নেন এবং তার পাশে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন।

সে সময় তিনি জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হকের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসাসেবা চালিয়ে যেতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ