মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

ফেসবুকের নতুন ফিচার ‘ভয়েস স্ট্যাটাস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : ‘অ্যাড ভয়েস ক্লিপ’ নামক নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। এই ফিচারটি স্ট্যাটাস হিসেবে ফেসবুকে যুক্ত করা হচ্ছে। লিখে স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি নতুন এই ফিচারের আওতায় দেয়া যাবে ভয়েস স্ট্যাটাস!

তবে বাংলাদেশে এই সুবিধা চালু করার আগে স্বল্প আকারে ভারতে চালু করবে ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীরা যেখানে নিজেদের স্ট্যাটাস আপডেট করেন সেখানে স্বল্প দৈর্ঘ্যের অডিও ক্লিপ আপলোড করতে পারবেন, যেটি আপডেট হবে স্ট্যাটাস হিসেবে।

গত শনিবার টেকক্র্যাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটের জন্য টেক্সট লিখে থাকেন। টেক্সট লেখা সহজ নয় তবে হাতে লেখার পরিবর্তে ভয়েস ক্লিপ স্ট্যাটাস হিসেবে আপডেট করা অনেক সহজ।

টেকক্র্যাঞ্চের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ধরনের কি-বোর্ড ব্যবহারে করে তাদের স্ট্যাটাস ফেসবুক আপডেট করেন। এই সমস্যা দূর করতে স্ট্যাটাসে অডিও ক্লিপ দিয়ে নিজেকে বন্ধুদের কাছে তুলে ধরা যাবে।

ফেসবুকের এই ফিচারটি বিশ্বব্যাপী কবে চালু হবে সে সম্পর্কে ফেসবুক স্পষ্ট করে কিছু জানায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ