শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ খালেদা জিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেলগেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারও উসকানিতে না পড়ে নিজের দলকে শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালনা করে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করে এসে একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছেন, ‘আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্য তিনি (খালেদা জিয়া) আমাদের জানিয়েছেন, তিনি অটুট আছেন।

তার শরীর ভালো আছে। দেশ ও গণতন্ত্রের জন্য তিনি যেকোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমরা কারাগারে দেশনেত্রী খালেদা জিয়ার মনোবল অত্যন্ত উঁচু দেখেছি। তিনি সাহসিকতার সঙ্গে সব প্রতিকূল পরিবেশকে মোকাবিলা করছেন। কারারুদ্ধ অবস্থায় দেশের কথাই চিন্তা করছেন।’

বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য বুধবার বিকাল সোয়া ৩টায় কারাগারে প্রবেশ করেন তারা। বিএনপি নেতারা জেল থেকে বেরিয়েছেন বিকাল ৪টা ২৫ মিনিটে। মোট এক ঘণ্টা ১০ মিনিট নেত্রীর সঙ্গে কথা হয়েছে তাদের। তার ভাষ্য, ‘আমরা তার সঙ্গে আলোচনা করে এটুকু বুঝতে পেরেছি, তার মনোবল অত্যন্ত উঁচু ও সত্যের পথে। সত্য প্রতিষ্ঠা হবে বলে মনে করেন তিনি।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ