শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ফেসবুকের বিরুদ্ধে গাজায় সংবাদিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: শুধুমাত্র একতরফাভাবে ফিলিস্তিনিদের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেয়ার প্রতিবাদে ফেসবুকের সেন্সরশিপের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ফিলিস্তিনের কয়েক ডজন সাংবাদিক।

সোমবার গাজা শহরে জাতিসংঘের অফিসের বাইরে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত ব্যানার প্রদর্শন করেন। এতে লেখা ছিল ‘(ইসরাইলের) অপরাধের দোসর ফেসবুক’ এবং ‘(ইসরাইলের) দখলদারিত্বের সমর্থন দিচ্ছে ফেসবুক’ ইত্যাদি।

হামাসের মুখপাত্র সালামা মারুফ জানান, ফেসবুক গত বছর ফিলিস্তিনিদের দুইশ’ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

এরপর এবছরের শুরু থেকে এখন পর্যন্ত ‘ভুয়া অজুহাত দেখিয়ে’ তারা আরো শতাধিক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যমটি ‘মত ও অভিব্যক্তি স্বাধীনতার চরম লঙ্ঘন’ করছে বলে প্রতিবাদ সমাবেশে অভিযোগ করেন তিনি।

মারুফ আরো বলেন, ইসরাইলের প্রায় ২০ শতাংশ ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘প্রকাশ্যেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেয়া হচ্ছে’।

২০১৬ সালের শেষ দিকে ফেসবুক ইসরাইলের বিচার মন্ত্রণালয়ের (জাস্টিস মিনিস্ট্রি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে।

ওই চুক্তিতে ফেসবুক ফিলিস্তিনিদের ফেসবুক অ্যাকাউন্টের উপর নজরদারি করার প্রতিশ্রুতি দেয় ইসরাইলকে।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ