শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সম্পদের তথ্য চেয়ে সচিব-বিচারককে দুদকের নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এক অতিরিক্ত সচিব এবং তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারককে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে মঙ্গলবার কমিশনের উপ-পরিচালক ঋত্বিক সাহা স্বাক্ষরিত আলাদা নোটিশে এই দম্পতিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে।

নোটিশপ্রাপ্ত দুইজন হলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম এমদাদুদ দস্তগীর এবং তার স্ত্রী সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আকতার।

দুদকের পাঠানো নোটিশে, তাদের দুজনকে নিজ ও নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত সম্পদ, দায়-দেনাসহ যাবতীয় বিবরণ কমিশনে সচিব বরাবর জমা দিতে বলা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ