শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

সিরিয়ায় হামলা চালালেই যুক্তরাষ্ট্রকে উচিৎ জবাব দেয়া হবে: রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ায় মার্কিন হামলায় কোনো রুশ কর্মীর জীবন হুকমির মুখে পড়লে এর জবাবে মস্কো পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার একজন শীর্ষস্থানীয় জেনারেল।

রুশ জেনারেল স্টাফ ভ্যালারি গ্যারাসিমভের বরাত দিয়ে সংবাদ সংস্থা রিয়া জানিয়েছে, সিরিয়ার রাজাধানী দামেস্ক এবং দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় বহু রুশ সামরিক উপদেষ্টা এবং কর্মকর্তা রয়েছেন।সিরিয়ায় একক সিদ্ধান্তে হামলা চালানো হবে বলে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি হুমকি দেয়ার পর রাশিয়ার পক্ষ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।

গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক বক্তব্যে নিকি হ্যালি বলেন, সিরিয়া সংকট মোকাবেলায় নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে ওয়াশিংটন একাই পদক্ষেপ নেবে। এসময় তিনি ২০১৭ সালে রাসায়নিক হামলার অজুহাতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত একটি বিমানঘাঁটিতে মার্কিন হামলার প্রতি ইঙ্গিত করেন।

জেনারেল ভ্যালরি বলেন, সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য দেশটির সরকারি সেনাদেরকে অভিযুক্ত করার পাঁয়তারা করছে ওয়াশিংটন। একই সঙ্গে রাশিয়ার সমর্থনে সিরিয়ার সরকারের হাতে বেসামরিক ব্যক্তিদের গণহত্যার কথিত প্রমাণ বিশ্ব সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করছে আমেরিকা।

তিনি বলেন, ওয়াশিংটন সিরিয়ার রাজধানী দামেস্কের সরকার নিয়ন্ত্রিত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে। তিনি আরো বলেন, মস্কোর কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে সন্ত্রাসীরা বেসামরিক ব্যক্তিদের ওপর রাসায়নিক হামলা চালিয়ে এর দায় সিরিয় সরকারের ওপর চাপানো চেষ্টা করছে।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ