শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

ট্রাম্পের ‘মহাকাশ বাহিনী’ গঠনের ইচ্ছা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশযুদ্ধের জন্য বিশেষ একটি বাহিনী গড়ের তোলার ইচ্ছার কথা জানিয়েছেন।

বুধবার (১৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, মঙ্গলবার স্যান ডিয়েগোতে এক অনুষ্ঠানে সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশে দেয়া এক ভাষণে ট্রাম্প তার এমন সামরিক উচ্চাভিলাষের কথা জানান।

‘যুক্তরাষ্ট্র মহাকাশে সংঘটিত হবে এমন যে কোনো যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করবে’ –কয়েক সপ্তাহ আগে বলেছিলেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার।

এবার তার কথারই প্রতিধ্বনি শোনা গেল স্বয়ং ট্রাম্পের কণ্ঠে: ‘‘এমন একদিন আসবে যেদিন ‘মহাকাশ বাহিনী’ নামে আমাদের সশস্ত্র বাহিনীর আলাদা একটি শাখা থাকবে।’’

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “মহাকাশ নিয়ে আমার নতুন কৌশল হচ্ছে, জল, স্থল এবং আকাশের মতো মহাকাশও আমাদের কাছে এক যুদ্ধক্ষেত্র। তাই সেখানে যুদ্ধ করার জন্য মহাকাশ বাহিনী নামেও আমাদের একটি আলাদা বাহিনী থাকবে।’’

ট্রাম্প বলেন, ‘‘বিষয়টা নিয়ে প্রথমে আমি ততোটা সিরিয়াস ছিলাম না। পরে ভেবে দেখলাম, কী চমকার ধারণা! হয়তো আমাদের তা (গঠন) করতে হবে। সেটা ঘটতেও পারে। আর সেটা হবে এক বড় ব্রেকিং স্টোরি।’’

ট্রাম্পের ভাষণের আগে ভাইস পেসিডেন্ট মাইক পেন্সও বলেন, যুক্তরাষ্ট্র পৃথিবীতে যেমন সর্বময় কর্তৃত্বের অধিকারী, মহাকাশেও তাতে তা-ই হয়ে উঠতে হবে।

তবে এর পেন্টাগন এবং মার্কিন বিমান বাহিনীর প্রতিনিধিরা এই ধারণার বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানিয়ে রেখেছিলেন। তাদের মতে, এটা করে বর্তমান সামরিক সক্ষমতায় খুব একটা হেরফের হবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ