মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

'দুদক এখন বিরোধী দলকে দমনের প্রধান হাতিয়ার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী বলেন,  দুদক এখন বিরোধী দলকে দমনের প্রধান হাতিয়ার। খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল এটাই প্রমাণ করে।  বিএনপি চেয়ারপারসন যেন জামিন না পান, সে জন্য সরকারি চক্রান্ত চলছে বলেও মনে করেন তিনি।

শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব এ কথা বলেন। এ সময় খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আবেদনের সমালোচনা করেন।

তিনি বলেন , গতকাল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লিভ টু আপিল করে তারা আবারও প্রমাণ করল তারা সরকারের প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার। বাংলাদেশ ব্যাংক লুট হলো, সরকারি ব্যাংক লুট হয়ে ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, অথচ দুদক এক্ষেত্রে উটপাখীর মতো বালিতে মাথা গুঁজে রেখেছে। মামলা করা তো দূরে থাক এদের বিরুদ্ধে একটা শব্দও মুখ থেকে বের হয় না।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৪ মার্চ বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ হচ্ছে না বলেও জানান রিজভী। আগামী ৭ এপ্রিল সমাবেশের নতুন দিন নির্ধারণ করেছে বিএনপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ