মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রে ইসলামি কেন্দ্র ভাঙা ২ নারী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি ইসলামি কেন্দ্র ভাঙার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সেখানে তাদেরকে ইসলাম বিরোধী বক্তব্য ধারণ করতে দেখা যাচ্ছিল। শুক্রবার দেশটির পুলিশ এ কথা জানায়।

গ্রেফতার নারীরা হলেন-তাহনী গঞ্জালেস ও এলিজাবেথ ডয়েনহয়ের।

এক বিবৃতিতে স্থানীয় পুলিশের মুখপাত্র রন ইলকোক বলেন, তদন্তে ইসলামি কেন্দ্রের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন জিনিস নেয়ার অভিযোগের প্রমাণ পাওয়ায় তাহনী গঞ্জালেস ও এলিজাবেথ ডয়েনহয়ের নামে দুই নারীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, এ মামলার সাজা ঘোষণার সময় ঘৃণিত এ অপরাধের ব্যাপ্তির বিষয়টি বিবেচনা করা হবে।

এ দুই নারীর ফেসবুকে দেয়া বিভিন্ন ভিডিও পোস্টে তাদেরকে ইসলামি কেন্দ্রে প্রবেশ করতে এবং ইসলাম বিরোধী বক্তব্য দিতে দেখা যায়।

এ ইসলামি কেন্দ্রের পরিচালক আহমেদ আল-আকুম এএফপি’কে বলেন, গত ৪ মার্চ সকালে ইসলামি কেন্দ্র ভাঙার ঘটনা ঘটে। এ সময় সেখানে কেউ ছিলেন না।

খবর: এএফপি/ এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ