মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ভারতে ৩ বাংলাদেশি আটক; জঙ্গি সহযোগিতার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মহারাষ্ট্রে তিন বাংলাদেশিকে আটক করেছে রাজ্যটির এন্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস)। তবে আটকদের নাম প্রকাশ করা হয়নি।

শনিবার রাজ্যটির পুনে শহর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সন্দেহভাজন ব্যক্তিদের আশ্রয় দেয়ার অভিযোগে অবৈধভাবে বসবাসকারী এই তিনজনকে আটক করা হয়েছে।

রাজ্যটির এক জ্যেষ্ঠ এটিএস কর্মকর্তা বলেন, গত পাঁচ বছর ধরে বৈধ কাগজপত্র ও ভ্রমণ নথি ছাড়া ওয়ানাবাড়ি ও আকুরড়ি এলাকায় বসবাস করে আসছিলেন তারা। গ্রেপ্তারদের বয়স ২৫ থেকে ৩১ বছরের মধ্যে। তারা বাংলাদেশের খুলনা ও শরীয়তপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা এবিটি সদস্যদের আশ্রয় ও সহায়তা দেয়ার কথা স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার মহারাষ্ট্রের ওয়ানাবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়। জিজ্ঞাসাবাদে তিনি আকুরড়িতে অবৈধভাবে আরও দুই বাংলাদেশি বসবাস করছেন বলে জানান। পরে তাদেরকেও গ্রেপ্তার করা হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ