মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের উপপরিচালক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরখাস্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) উপপরিচালক অ্যান্ড্রু ম্যাককেবি।

মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস তাকে বরখাস্ত করেন বলে জানায় বিবিসি।

খবরে বলা হয়েছে, ম্যাকেবির বিরুদ্ধে আগে থেকেই রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প, অভ্যন্তরীণ তদন্তের সূত্রে শুক্রবার এফবিআইয়ের এ উপপ্রধানকে সরিয়ে দেয়া হয়েছে।

বরখাস্তের প্রতিক্রিয়ায় ম্যাকক্যাবি জানিয়েছেন, এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করার পর যে ভূমিকা তিনি পালন করেছিলেন তাতে তাকেও যে চাকরি হারাতে হতে পারে সে 'ইঙ্গিত' তিনি আগেই পেয়েছিলেন।

ম্যাকেবি হিলারি ক্লিনটনের ইমেইল ব্যবহার ও মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের প্রেক্ষাপটে এফবিআইয়ের পক্ষ থেকে যে তদন্ত করা হচ্ছিল তাতে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ইসলামকে ব্যঙ্গ করায় দুই নারী আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ