মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দায়িত্বরত পুলিশের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাবদুল্লাহ তামিম: দুর্ঘনা এড়াতে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যদের অনিয়ন্ত্রিত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

গত ১২ মার্চ আইজিপি স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে পুলিশ সদস্যরা এই আদেশ না মানলে ‘কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য হবে।

এ ব্যাপারে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, এ ব্যাপারে আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল। বিষয়টি নতুন করে মনে করিয়ে দেয়ার জন্য এ নির্দেশনা।

পুলিশ সদর দফতরের পর্যবেক্ষণে বলা হয়েছে, পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে দাফতরিক বা জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করছেন। এতে যথাযথ দায়িত্ব পালন ব্যাহত হওয়ার পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা, নিজের নামে ইস্যুকৃত অস্ত্র-গুলি ও সরকারি সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

নির্দেশনার মধ্যে রয়েছে: এক. দায়িত্বপালনকালে পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার সংক্রান্তে প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

দুই. নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করবেন না। এক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা প্রনয়নকালে কোন কোন পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন তার মোবাইল নম্বর নামের পাশে উল্লেখ করতে হবে।

তিন. পুলিশ সদস্যরা কর্তব্যরত অবস্থায় সেলফি বা ছবি তোলাসহ সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকবেন। চার. দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে গেমস খেলা, ভিডিও দেখা, গান শোনা, ইউটিউব, ফেসবুক, অনলাইন নিউজ পোর্টাল পড়া থেকে বিরত থাকবেন।

এস্কর্ট ডিউটি ও ভিভিআইপি ডিউটিসহ সব ধরনের অপারেশন বা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময় কয়েকটি ঘটনায় পুলিশ সদস্যদের মোবাইল ফোনে ব্যস্ত থাকা সমালোচিত হয়েছে। গত ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অনুষ্ঠান চলাকালে খ্যাতিমান লেখক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হয়।

ঘটনাস্থলেই তার নিরাপত্তায় থাকা ৪ পুলিশ সদস্যের মধ্যে দু’জনকে মোবাইল ফোনে ব্যস্ত থাকতে দেখা গেছে। এ কারণে তাদের প্রত্যাহার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ