মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  পেরুতে যাত্রীবাহী দ্বিতল একটি বাস খাদে পড়ে অন্তত ৪৪ জনের প্রাণহানি হয়েছে। তবে এ দুর্ঘটনায় কতোজন আহত হয়েছেন সে পরিসংখ্যান জানা যায়নি।

দেশটির দক্ষিণাঞ্চলীয় ওকোনা শহরের প্যান-আমেরিকান হাইওয়েতে (প্রধান মোটরওয়ে) স্থানীয় সময় বুধবার (বৃহম্পতিবার প্রথম প্রহর) রাত দেড়টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ২৬০ ফুট নিচে পড়ে যায়।

আরিকুইপা পুলিশের প্রধান জেনারেল ওয়াল্টার ওরতিজ প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাথমিক টুইটার অ্যাকাউন্টে ৩৫ জনের প্রাণহানির খবর জানিয়েছিলো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দুর্ঘটনার স্থান আরিকুইপা পৌঁছানের চার ঘণ্টা আগে চালা থেকে যাত্রীদের নিয়ে বাসটি ছেড়ে আসে। রে লাতিনো লাইন নামে একটি পরিবহন কোম্পানির তত্ত্বাবধানে বাসটি চলাচল করতো।

উদ্ধারকারী দল পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।

দুর্ঘটনার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে টুইটার পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিস্কি।

গত ২ জানুয়ারি দেশটিতে অপর এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫২ জনের প্রাণহানি হয়। এক মাসের ব্যবধানে বুধবারের ঘটনাটি দ্বিতীয় বৃহত্তম।

সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১৬ সালে পেরুতে সড়ক দুর্ঘটনায় অন্তত দুই হাজার সাতশ’ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

সূত্র: বিবিসি/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ