মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ভোট কারচুপির অভিযোগে পেরুর প্রেসিডেন্টের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  পেরুর প্রেসিডেন্ট পেদরো পাবলো কুসিনিস্কি পদত্যাগ করেছেন। ভোট নিয়ে কারচুপির অভিযোগ ওঠার পর তিনি পদ ছেড়ে দেন। খবর বিবিসি-এর।

খবরে বলা হয়, এই অভিযোগ অস্বীকার করেছেন পেদরো পাবলো কুসিনিস্কি। স্থানীয় সময় গতকাল বুধবার তিনি বলেছেন, দেশের উন্নয়নের পথে বাধা হতে চান না।

পরে কংগ্রেসে দলের নেতারা প্রেসিডেন্টের পদত্যাগপত্র গ্রহণ করতে একমত হন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি অভিশংসন ভোটের মুখোমুখি হন।

কুজেনস্কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের ব্যাংকার হয়েছিলেন। ২০১৬ সালে তিনি পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে জয় পেয়ে ক্ষমতাসীন হন।

বৃহস্পতিবার বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেসে কুজেনস্কির পদত্যাগের ওপর ভোট গ্রহণ করা হবে। ভোটের রায় তার বিপক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছে।

পেরুর সংবিধান অনুযায়ী প্রথম ভাইস-প্রেসিডেন্ট মার্তিন ভিজকার্রা কুজেনস্কির স্থলে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ