মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ফেনসিডিলসহ প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ফেনসিডিলসহ মোস্তাফিজুর রহমান নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ শিংঝাড় গ্রাম থেকে তাকে এক বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

তিনি বাড়াইটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে পুলিশ জানিয়েছে।

ভুরুঙ্গামারী থানা সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের বাড়াইটারী আঙ্গারীয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ফেনসিডিল গ্রহণের সময় এসআই আরিফের নেতৃত্বে টহল পুলিশ তাকে আটক করে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত জানান, আটক শিক্ষককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এটি/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ