রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ব্যবসায়ীর উলঙ্গ ছবি তুলে চাঁদা আদায়ের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় এক মেয়ের সঙ্গে ব্যবসায়ীর উলঙ্গ ছবি তুলে চাঁদা আদায়ের অভিযোগে যুবলীগ নেতা ও মাই টিভির বগুড়া প্রতিনিধি লতিফুল করিমসহ তার আট সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বগুড়া শহরতলীর বুজরুকবাড়িয়া গ্রামের বরফ ব্যবসায়ী আব্দুল মান্নান বাদী হয়ে গতকাল মঙ্গলবার সদর থানায় মামলাটি করেন। অভিযুক্ত লতিফুল করিম বগুড়া জেলা যুবলীগের সদস্য।

মামলায় বলা হয়েছে, বরফ ব্যবসায়ী আব্দুল মান্নান (৪৮) বুজরুকবাড়িয়া গ্রামের আফসার আলীর ছেলে। গেলো ২৪ মার্চ তার সঙ্গে দেখা করার জন্য এক মেয়ে আসে।তিনি পূর্বপরিচিত এই মেয়েকে নিয়ে প্রতিবেশী বন্ধু এনামুলের বাড়িতে যায়। সেখানে বসে কথা বলার সময় যুবলীগ নেতা করিমসহ তার সহযোগীরা হামলা চালায়। তারা মান্নান ও ওই মেয়েকে লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে। একপর্যায়ে দুইজনকে উলঙ্গ করে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তোলে। অন্য একজন পুরো ঘটনাটি ভিডিও করে রাখে।

পরে ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে পাঁচ লাখ চাঁদা দাবি করে করিম ও তার সহযোগীরা। তারা বাড়ির মালিক এনামুলকে লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে। একপর্যায়ে আব্দুল মান্নানের ছোট ভাই আব্দুল হান্নানকে মোবাইল ফোন করে ডেকে আনে। এরপর বড় ভাইয়ের মতো তাকেও ব্যাপক মারপিট করা হয়।

অমানুষিক নির্যাতনের একপর্যায়ে মান্নান বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে করিমকে দেয়। পরে জাহিদুল নামের একজনের জিম্মায় আরও ৩০ হাজার টাকা দেয়ার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশি তদন্তে ঘটনার সত্যতা মিলেছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ