শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এইচএসসি পরীক্ষা শুরু আজ; প্রশ্নফাঁস রোধে ৯ দফা সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। আজ সোমবার থেকে শুরু হচ্ছে ওই পরীক্ষা।এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ১৩ মে পর্যন্ত চলবে। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা ১৪ মে থেকে শুরু হয়ে ২৩ মে শেষ হবে।

চলতি বছর ৮ হাজার ৯৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে ছয় লাখ ৯২ হাজার ৬৭৩ জন ছেলে এবং ছয় লাখ ১৮ হাজার ৭২৭ জন মেয়ে।মোট শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ৭৯টি এবং মোট কেন্দ্র বেড়েছে ৪৪টি।

প্রশ্নপত্র ফাঁস রোধে এবার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং বন্ধ থাকবে। প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের সেটকোড নির্ধারণ করা হবে।

গত বছরের মতো এবারও পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বরে সেটকোড ব্যবহারের নির্দেশনার এসএমএস যাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

প্রশ্ন ফাঁস রোধে টিআইবির ৯ সুপারিশ : পরীক্ষার প্রশ্ন ফাঁস শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে এবং মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ না করায় প্রশ্ন ফাঁস রোধ সম্ভব হচ্ছে না। তাই প্রশ্ন ফাঁস রোধে নয়টি সুপারিশ দিয়েছে দুর্নীতিবিরোধী এই সংস্থাটি।

গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক মানববন্ধনে এই সুপারিশ তুলে ধরেন টিআইবির গবেষণা পরিচালক রফিকুল হাসান।

আজ সোমবার সারা দেশে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষাকে সামনে রেখে সচেতনতার অংশ হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 প্রশ্নফাঁস রোধে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সুপারিশগুলো হলো—

১. পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) (সংশোধন) আইন, ১৯৯২’ এর ৪ ধারা পুনরাà