মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর-২ আসনে আলোচিত ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীসহ দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। 

অপরদিকে এ আসনে বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মহিদুল ইসলাম, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের মোহাম্মদ দিদার হোসেন, স্বতন্ত্র হিসেবে মিল্টন বৈদ্য ও সহিদুল ইসলাম খানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

জেলা রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম বলেন, কামরুল ইসলাম এক শতাংশ ভোটারের যে সমর্থন তালিকা জমা দিয়েছিলো তা থেকে ১০ জনের নাম ঠিকানা ও স্বাক্ষর চেক করা হলে একজনের জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির নামের অমিল পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে সে আপীল করতে পারবেন। 

কামরুল ইসলাম আনসারী বলেন, যে তালিকার ব্যক্তির কথা বলা হয়েছে, সে স্বশরীরে উপস্থিত হতে চেয়েছে, তারপরেও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করেছে। আমি এর প্রতিবাদে আপীল করবো, আশা রাখি সেখানে ন্যায়বিচার পাবো।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ