মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

নবজাতক পুত্রকে আছড়িয়ে হত্যা করল পাষাণ্ড পিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলা: গতকাল রোববার রাতে ছেলে সন্তান জন্মের পর আযান না দেয়ার কারণে  গাইবান্ধার পলাশবাড়ীর মা ক্লিনিক এন্ড নার্সিং হোম নামের ক্লিনিকে এক ঘন্টা বয়সি নবজাতককে মেঝেতে আছড়িয়ে হত্যা করেছে পাষন্ড পিতা। এ ঘটনায় পিতা সাজু মিয়া (৩১) কে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন উপস্থিত লোকজন ।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তুলট গ্রামের শাহা মিয়ার ডিগ্রী পাস মেয়ে শাহনাজ বেগমের (৩৫) সাথে গত তিন বছর আগে একই উপজেলার শাখাহার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সুলতান সরকারের ছেলে হাফেজ সাজু মিয়ার বিয়ে হয়। সে রং মিস্ত্রির কাজ করে।

রোববার বিকেলে সাজুর পরিবার অসুস্থ শাহনাজ বেগমকে ওই ক্লিনিকে ভর্তি করে। রাতে শাহনাজ এক পুত্র সন্তানের জন্ম দেয়। পরে খবর পেয়ে স্বামী সাজু মিয়া ওই ক্লিনিকে স্ত্রী-সন্তানকে দেখতে আসে। সে সন্তানকে কোলে নিয়ে জানতে চায় সন্তান জন্মের পর আযান দেয়া হয়েছে কিনা?

এসময় পরিবারের লোকজন নিশ্চুপ থাকলে সাজু মিয়া ক্ষিপ্ত হয়ে নবজাতক শিশুকে ক্লিনিকের মেঝেতে আছাড় দেয়। এতে শিশুটির মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ