রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বেধড়ক মারে আহত এতিম ছাত্র, মাদরাসা শিক্ষক পলাতক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক শিশু ছাত্রকে বেধড়ক বেত্রাঘাত করে আহত করেছেন এক মাদরাসা শিক্ষক।গতকাল সোমবার সন্ধ্যায় মধুপুর পৌর শহরের শেওড়াতলা উলুমে দ্বিনিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক হাফেজ ফজলুল হক পলাতক রয়েছে।

আহত ছাত্রের নাম  রিফাত হোসেন (১২)। সে ওই মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ছাত্র। রিফাত মধুপুর পৌরশহরের পুন্ডুরা চরপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।অসুস্থ অবস্থায় তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের বেডে শুয়ে রিফাত বলে, ‘ছবক (পড়া) দেওয়ার সময় একটি হরফ (অক্ষর) ভুল হয়েছিল বলে আমাকে এভাবে মেরেছে।’

রিফাতের বাবা নুরুজ্জামান জানান, ‘ওই শিক্ষক মা মরা এতিম ছেলেটাকে নির্মমভাবে বেত্রাঘাত করেছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে এলাকাবাসী কয়েকজন জানান, ওই শিক্ষক প্রায় প্রায়ই কোমলমতি ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক নির্যাতন করেন।

উলুমে দ্বিনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নজরুল ইসলাম জানান, ‘শিশুটিকে এভাবে বেত্রাঘাত করা ঠিক হয়নি। আমরা পৌর মেয়রের সাথে আলোচনা করে ঐ শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এ বিষয়ে মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ‘আমাকে কেউ বিষয়টি এখনো জানায়নি। তবে মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ