রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দরজা ভেঙে নববধূকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘরের দরজা ভেঙে এক নববধূকে তুলে নিয়ে  রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শনিবার ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়েরের পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন ঈশ্বরগঞ্জের মরিচারচর নামাপাড়া গ্রামের আবুল বাশার ওরফে বাদশা মিয়া (৩০) ও রতন মিয়া (২৮)।

মামলার এজহার সূত্রে জানা যায়, দুই মাস আগে ঈশ্বরগঞ্জের এক নারী গার্মেন্টকর্মী প্রেম করে আরেক  গার্মেন্টকর্মীকে বিয়ে করেন। গতকাল শুক্রবার বিকেলে ওই নববধূ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। পরে রাত ১টার দিকে মরিচারচর নামাপাড়া গ্রামের আল আমিন, রতন মিয়া, আবুল বাশার ওরফে বাদশাসহ অন্তত সাত জন ঘরের দরজা ভেঙে স্বামীকে বেঁধে রেখে ওই নববধূকে তুলে নিয়ে যায়।

বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের চরে রাতভর ধর্ষণ করে ওই সাতজন। পরে তারা ভোররাতে নববধূকে আহত অবস্থায় বাড়ির কাছে ফেলে রেখে যায়। আজ সকালে  নববধূকে উদ্ধার করে পুলিশ। ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, নববধূকে ধর্ষণের ঘটনায় ৭ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।  এ ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

কেএল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ