রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হাটহাজারী মাদরাসার সাবেক মুহাদ্দিস আল্লামা আবদুস সোবহানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. আসহাব উদ্দিন : আল-জামেয়া আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারীর সাবেক মুহাদ্দিস ও বাঁশখালী মাখজানুল উলুম মাদরাসার পরিচালক দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শীর্ষ আলেম আল্লামা আবদুস সোবহান আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম নগরীর ট্রিটমেন্ট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৯০ বছর বয়সী এই বয়োবৃদ্ধ আলেমে দীন দীর্ঘ দিন যাবত জটিল রোগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের পরিবারসূত্রে জানা যায়, তিনি হাটহাজারী মাদরাসা ও ভারতের বিশ্ববিখ্যাত দারুল উলূম দেওবন্দে পড়াশোনা করেন এবং দেশে ইলমে নববীর খেদমতে নিয়োজিত ছিলেন।

আল্লামা আবদুস সোবহান হাটহাজারী মাদরাসায় তহাবি শরিফ পড়াতেন এবং ২০১১ সালে বয়সজনিত কারণে হাটহাজারী মাদরাসা থেকে অবসর নেন।

দীর্ঘদিন যাবত বাঁশখালী আল-জামেয়া আল-ইসলামিয়া মাখজানুল উলূমের পরিচালকের দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রামের আলেম সমাজে শোকের ছায়া নেমে আসে।

আগামীকাল ১১ টায় বাঁশখালী মাখজানুল উলূম মাদরাসা মাঠে হজরতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আফগানিস্তনে হাফেজ হত্যার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ