শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

রমজান সামনে রেখে পণ্যের দাম কমানোর উদ্যোগ নিচ্ছে আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাসে প্রতিবছর মধ্যপ্রাচ্যের দেশগুলো নানারকম উদ্যোগ নিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানা গেছে।

আরব আমিরাত সরকার ইতোমধ্যেই এরকম বেশি কিছু বিভিন্ন পণ্যের দাম ২৫% থেকে ৫০% কমানোর ব্যবস্থা নেয়া শুরু করেছে।

খালিজ টাইমের এক প্রতিবেদনে বলা জানা গেছে, আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের ক্রেতাস্বার্থ সরক্ষণ বিভাগের ম্যানেজার ড. হাশিম আল নাওমি জানান, রমজানে পণ্যমূল্য কমানোর বিষয়ে ইউনিয়ন কো-অপারেটিভসমূহের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। তাদের বলা হয়েছে রমজান মাসে কোন পণ্যের দাম কত শতাংশ কমানো হবে, তা যেন শিগগিরই জানানো হয়।

তিনি আরো জানান, পবিত্র মাসটিতে দু'রকম ‘পণ্যের ঝুড়ি’ সরবরাহের প্রস্তাব করা হয়েছে।

এর একটিতে থাকবে নিত্যপ্রয়োজনীয় ২০ রকম পণ্য এবং অন্যটিতে থাকবে সাধারণত রমজান মাসে মানুষ বেশি করে কেনে এ রকম ২০টি পণ্য। প্রথম ও দ্বিতীয় ঝুড়ির দাম রাখা হবে যথাক্রমে ১০০ ও ২০০ দিরহাম। এতে ক্রেতাদের ২৫-৩০% অর্থ সাশ্রয় হবে।

আরব দুনিয়ার স্বপ্নপুরী আমিরাতের অজানা ৬ তথ্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ