শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

সিরিয়া যুদ্ধ নিয়ে ট্রাম্পের টুইট মিশন শেষ আমরা জিতেছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: অতীত দিকে তাকিয়ে আছে আজ বিশ্ব। জর্জ বুশের মতোই কি একই ভুল করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর শনিবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘মিশন একমপ্লিশড, আমরা জিতেছি।’

এর আগে, ২০০৩ সালে ইরাক যুদ্ধের প্রাক্কালে ‘মিশন অ্যাকমপ্লিশড’ বলে ঘোষণা করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। কিন্তু ‘মিশন’ শেষ হওয়ার আট বছর পর ২০১১ সালে ইরাক থেকে সেনাবাহিনী সরাতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের এ টুইট নিয়েও তাই চলছে বিস্তর সমালোচনা। কেউ বলছেন, একটা জায়গাকে ধ্বংস করে দেয়ার পর ‘মিশন অ্যাকমপ্লিশড’ কথাটা শুনতে কিন্তু ভালো লাগলো না। কেউবা বলছেন ‘ইতিহাসের পুনরাবৃত্তি হলে সেটা কিন্তু প্রহসন হয়ে দাঁড়ায়।’

তবে সমালোচনা সত্ত্বেও এ বিষয়ে মার্কিন মুখপাত্র নিক্কি হ্যালি জানিয়েছেন, সিরিয়ায় বাশার আল আসাদের সরকার যদি সাধারণ মানুষজনের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ বন্ধ না করে, তবে ফের হামলা চালানো হবে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, সিরিয়ার বিদ্রোহীদের নিশ্চিহ্ন করার জন্য দুমা এলাকায় রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছেন আসাদের সরকার। আসাদকে শিক্ষা দিতে মার্কিন সেনাবাহিনীর নেতৃত্বে এক যোগে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ব্রিটেন ও ফ্রান্স। এই হামলার তীব্র নিন্দা করে রাশিয়া।

আসাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগের কোনো প্রমাণ নেই বলে দাবি করে রাশিয়ার হুমকি, মার্কিন জোটের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ জানানো হবে। ভুল ধরিয়ে দিয়ে অনেকেই বলছেন, গণবিধ্বংসী অস্ত্র মজুদের অভিযোগে ইরাকে যুদ্ধ শুরু করেছিলেন বুশ।

কিন্তু পরে প্রমাণ হয়েছিল যে, তাদের হাতে সে রকম কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না। অনেকেই বলছেন, শুধুমাত্র সন্দেহের বশে ট্রাম্পও একই ভুল করে ফেললেন না তো?

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ