মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ইসলামি দল জমিয়তে উলামায়ে ইসলামের মজলিসে আমেলার বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। 

বৈঠকে সভাপতিত্ব করছেন দলটির সভাপতি আল্লামা শায়খ জিয়াউদ্দিন। শুরুতেই সভায় রিপোর্ট পেশ করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী।

জমিয়তে এই বৈঠকে সারাদেশ থেকে আসা মজলিসে আমেলার সদস্যরা অংশ নিয়েছেন। আগামীকালের কাউন্সিল ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এই বৈঠকে আলোচনা এবং সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। 

এদিকে আগামীকাল সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেখানে দলের নেতৃত্ব বাছাই করা হবে। বর্তমান নেতৃত্বে কিছু পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ পদেও আসতে পারে রদবদল। মজলিসে আমেলার বৈঠকে এসব বিষয় সিদ্ধান্ত হবে। 

জমিয়তের সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৩ ডিসেম্বর। সেই কাউন্সিলে মাওলানা জিয়া উদ্দিনকে সভাপতি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মহাসচিব ও মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সিনিয়র সহসভাপতি করে ১৮৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ