মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

এ সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার কাজ শেষ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে বলেও জানান তিনি।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যার ঘটনার শিগগিরই চার্জশীট দেয়া হবে। ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সরকারের মেয়াদেই বিচার কাজ শেষ করা হবে।

সবাইকে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সহায়তা করার পাশাপাশি বিধি-নিষেধ মেনে চলার নির্দেশও দেন উপদেষ্টা। বলেন, যারা ভোট বানচাল করতে চায়, তাদের কঠোর ভাবে দমন করা হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচার রোধে সবাইকে সর্বোচ্চ সর্তক করা হয়েছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবরোধে আলোচনা হয়েছে। ডেভিল হান্ট-২ এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৪ হাজার ৫৬৯ জন।

ফ্যাস্টিস্ট এজেন্টরা যেন কোন দলের ভেতরে ঢুকে যেতে পারে এজন্য রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকতে আহ্বান জানান তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ