শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

লন্ডনে তোপের মুখে নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে শিশু আসিফা বানুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় কয়েকদিন ধরেই উত্তাল বিশ্ব। আলোচনায় নানাভাবে এসেছে ঘটনাটি।

এবার এ ঘটনায় লন্ডনে তোপের মুখে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা যায়, বুধবার (১৮ এপ্রিল) নরেন্দ্র মোদি লন্ডনে পৌঁছালে বিক্ষোভ করেন শতাধিক ভারতীয়। ডাউনিং স্ট্রিট ও পার্লামেন্টের বাইরে এ বিক্ষোভ করেন তারা।

ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে সাক্ষাৎ করতে ডাউনিং স্ট্রিটে যান মোদি। এ সময় পার্লামেন্টের বাইরে অবস্থান শুরু করেন বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে তারা কাশ্মীরে শিশু আসিফা হত্যার তীব্র নিন্দার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিক্ষোভে ‘মোদি গো হোম’, ‘মোদি স্টপ কিলিং মাইনোরোটিজ’ এবং ‘উই স্ট্যান্ড অ্যাগেইনস্ট মোদি’স অ্যাজেন্ডা অব হেট অ্যান্ড গ্রিড’ বিভিন্ন প্লেকার্ড তুলে ধরেন বিক্ষোভকারীরা।

শিশু আসিফা হত্যায় অবশেষে মুখ খুললেন ভারতের রাষ্ট্রপতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ