সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

মাত্র ৪৫০০ টাকায় সাইকেল চলবে ব্যটারিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক ব্যাটারি চালিত সাইকেল (ই-বাইক)। পরিবেশবান্ধব এই বাইনটি যাতায়াত খরচ অনেকাংশে কমিয়ে আনে।

কিন্তু আমদানিকৃত বিদেশি ইলেকট্রিক সাইকেলের দাম আকাশচুম্বী। ফলে সাধ থাকলেও সাধ্য হয়ে ওঠে না। আবার অনেকেই সাইকেলটিকে ই-সাইকেল রূপান্তর করে নিতে পারছেন না।

কারণ ই-সাইকেল তৈরির যন্ত্রাংশের দাম হাজার দশেকের বেশি। এই সমস্যার সমাধানে সাশ্রয়ী দামে ইলেকট্রিক বাইক তৈরির যন্ত্রাংশ বিক্রি করছে দেশি স্টার্টআপ প্রতিষ্ঠান ‘ডিএমআরই’।

এই যন্ত্রাংশ অনায়াসেই যেকোনো সাইকেলে সংযোজন করে ই-বাইক বানিয়ে নেয়া যাবে। সাইকেল মেকানিক্সের সহায়তায় কিংবা নিজে নিজেই এই যন্ত্রাংশ সংযোজন করা যাবে।

সাধারণ সাইকেলকে ইলেকট্রিক ব্যাটারি চালিত সাইকেল তৈরির মটর এবং কমপ্লিট সেট তৈরি করেছে ডিএমআরই। তাদের এই ই-বাইক এক চার্জে চলবে ৫০ কিলোমিটার। এর মোটর ছোট আকারের। ফলে সাইকেলের পেছনের চাকায় সহজেই লাগানো যাবে।

তবে এই যন্ত্রাংশের সঙ্গে ব্যাটারি নেই। আছে মোটর ও অন্যান্য যন্ত্রাংশ। আলাদাভাবে ১২ ভোল্টের দুটি ব্যাটারি কিনে লাগাতে হবে। ১২ ভোল্টের রিচার্জেবল ড্রাইসেল ব্যাটারির দাম ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে।

ডিএমআরই-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকতা জি এ টুটুল বলেন, পরিবেশবান্ধব ইলেকট্রিক সাইকেলের কদর বিশ্বজোড়া। গ্রাম-গঞ্জে শিক্ষার্থীরা সাইকেলে চেপে রোজ স্কুল-কলেজে যায়। দীর্ঘপথ সাইকেল চালানোর ফলে তারা ক্লান্ত হয়ে যায়।

আমাদের ই-সাইকেলের কিট সাইকেলে সংযোজন করলে সময় যেমন বাঁচবে তেমনি যাত্রার ক্লান্তি থেকেও রেহাই পাওয়া যাবে।

জি এ টুটুল আরো বলেন, ধরুন আপনি ই-সাইকেল নিয়ে বের হলেন কিন্তু পথে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেল। ভয় নেই। সাধারণ সাইকেলের মতোই প্যাডেল ঘুরিয়ে বাকি পথ পাড়ি দেওয়া যাবে।

টুটুল জানান, তাদের ই-সাইকেল কিটে রাতে পথের অন্ধকার দূর করতে রয়েছে হেড লাইট। পথচারীদের সতর্ক করার জন্য আছে হর্ন। এছাড়াও চলতি পথে মোবাইল ফোন চার্জ দেয়ার জন্য রয়েছে চার্জার।

আরো পড়ুন-  মোবাইল পানিতে পড়ে গেলে আপনার যা করণীয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ