শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

যুদ্ধ সর্বনাশা; ২৫ বছরে প্রাণ গেছে ১ কোটি ২৫ লাখ মুসলমানের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত শনিবার তুরস্কের রাজধানী ইস্তানবুলে এক সম্মেলনে বক্তৃতাকালে দেশটির ইতিহাস গবেষক রেফিক তুরান জানিয়েছেন, গত ২৫ বছরের যুদ্ধে এক কোটি ২৫ লাখ মুসলমান নিহত হয়েছেন।

তুরস্কের ইতিহাস সমিতির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই পণ্ডিত বলেন, মানব ইতিহাসে লড়াই এবং যুদ্ধ এক অপরিহার্য অংশ। সচরাচর দুই দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়ে থাকে। একটা যুদ্ধের ফল কী হবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন। কিন্তু যাই বলি না কেন, যুদ্ধ আমাদের জীবনের অংশ হয়ে গেছে।

'বিশ্বযুদ্ধ, তুর্কি ও সিরিয়া- ক্ষমতার এক অসমাপ্ত লড়াই' শিরোনামের ওই সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সংঘাতে মুসলমানদের বড় একটা অংশ ক্ষয় হয়ে গেছে। গত ২৫ বছরে সেই সংখ্যাটা সোয়া কোটির কম নয়।

নিহত মুসলমানদের এই সংখ্যাটা একটা বিশ্বযুদ্ধে যে পরিমাণ লোক ক্ষয় হওয়ার কথা, প্রায় তার সমান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইরান সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। বিষয়টা একেবারে সহজে বোধগম্য হওয়ার কথা।

তার মতে, সিরিয়ার ৮০ শতাংশ সমস্যার সমাধান করে দিয়েছে তুরস্ক। আর কোনো দেশ এমনটি করতে পারেনি।

সূত্র:  দা ডেইলি সাবাহর/এইচজে

অারো পড়ুন- জাহাজ খেকো মাছ তৈরি করছে তুরস্ক! (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ