শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

সেই রাজীবের দুই ভাইকে নগদ অর্থ দিলেন সমাজকল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার সকালে রাজধানীর সমাজসেবা অধিদফতরে সড়ক দুঘর্টনায় নিহত রাজীবের এতিম দুই ভাই আব্দুল্লাহ ও মেহেদীকে নগদ ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন সমজাকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপি। এসময় রাজীবের খালা ও মামা এতিম দুই ভাইয়ের সঙ্গে উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রী তাদেরকে নগদ সরকারি আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি এতিম দুই ভাইয়ের পড়ালেখা বাবদ মাসিক কিস্তি প্রদানের ব্যাপারে এবং এতিম দুই ভাই যদি সরকারি শিশু নিবাসে থাকতে চায় তাহলে তাদের সেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা করার জন্য সমাজসেবা মহাপরিচালককে তৎক্ষণাৎ নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রীর নিকট থেকে নগদ আর্থিক অনুদান নিতে গিয়ে রাজীবের খালা বাস চাপায় নিহত রাজীবের হত্যাকারী দুই বাস চালকের সর্বোচ্চ সাজা দাবী করে বলেন, ‘রাজীব অনেক কষ্ট করে পড়ালেখা চালিয়েছে। টিউশনী করে ছোট্ট দুই ভাইয়ের পড়ার খরচ বহন করেছে; অথচ নির্দয় বাস চালকের কারণে এতিম এই দুই ভাই আজ তাদের একমাত্র উপার্জনক্ষম ভাইকে হারিয়েছে। এই চালকদের সর্বোচ্চ সাজা যেন ঘটে এই শেষ প্রত্যাশা নিয়ে আমরা বেঁচে থাকবো।’

সমাজকল্যাণমন্ত্রী এসময় তাদেরকে শান্ত্বনা দেন ও দুই বাস চালকের সর্বোচ্চ সাজা প্রাপ্তির ব্যাপারে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। মন্ত্রী বলেন, ‘মেধাবী ছাত্র রাজীবকে যে বাস চালকেরা হত্যা করেছে তাদের বিচার করতে কোন অবহেলা মেনে নেয়া হবে না এবং হত্যাকারীদের সাজা পেতে যেন বিলম্ব না ঘটে তার জন্য সব ধরণের সহায়তার হাত বাড়াতে সমাজকল্যাণ মন্ত্রণালয় পিছপা হবে না।’

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ