শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

খালেদার মুক্তির দাবিতে নয়াপল্টনে চলছে বিএনপির মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আম্মার সাদিক : রাজধানীর নয়া পল্টনে চলছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন। গত ৮ এপ্রিল গ্রেফতার হওয়ার পর থেকে বেগম জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় আছেন।

পরিবর্তিত অবস্থানে মানববন্ধটি আজ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত হওয়ার কথা রয়েছে।

মানববন্ধনে বক্তারা দাবি করছেন, খালেদা জিয়াকে মুক্তি না দিলে তারা অব্যাহতভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত হওয়ার কথাও রয়েছে বলে জানা গেছে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সকল পর্যায়ের নেতাকর্মীরা যথাসময়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে। তারা নেত্রীর মুক্তি দাবিতে বিক্ষোভমুখর অবস্থায় পালন করছেন এ কর্মসূচি।

উল্লেখ্য, অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে বেশ কদিন ধরেই তার পরিবারের লোকজন সাক্ষাত করার অব্যাহত চেষ্টার পর গতকাল ৫ সদস্যের একটি পারিবারিক টিম কারাগারে তার সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাতে তাদের মধ্যে কি কথা হয়েছে সে ব্যাপারে তারা মুখ খোলেননি এখনো।

এসএস

আরো পড়ুন : অবশেষে খালেদা জিয়ার সাক্ষাত পেলেন পরিবারের ৫ সদস্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ