শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

পাকিস্তানে আত্মঘাতী হামলা; নিহত ৭ পুলিশ আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম:  পাকিস্তানের বেলচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় মঙ্গলবার রাতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সৈন্যদের ওপর তিনটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় ৬ জন পুলিশ নিহত ও নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য আহত হয়।

একজন হামলাকারী রাস্তায় টহলরত একটি পুলিশ ভ্যানের কাছে বোমা বিস্ফোরণ ঘটালে ৬ পুলিশ নিহত ও ১ জন আহত হয় বলে প্রাদেশিক পুলিশ প্রধান মোয়াজ্জাম জাহ আনসারী জানান।

এ ঘটনার প্রায় ৩০ মিনিট পরে দুজন আত্মঘাতী আধাসামরিক বাহিনীর একটি চেক পয়েন্টে হামলার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগেই বুঝতে পারলে তাদের সাথে হামলাকারীদের বন্দুকযুদ্ধ হয়। এসময় দুই আত্মঘাতীর শরীরে থাকা বোমা বিস্ফোরণে মারা যায় ও নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য আহত হয়।

এখন পর্যন্ত কোনো সংগঠন একটি হামলারও দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সংঘাতময় বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী হামলা অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে প্রদেশের রাজধানী কোয়েটায় প্রায়শই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়।

ডেইলি কুদরত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ