শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম গঠিত, প্রেসিডেন্ট মাকনুন, সেক্রেটারী আনোয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা ও আলেম উলামাদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতি গঠনের উদ্দেশে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের যাত্রা শুরু হয়েছে।

২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার দুপুরে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম রাজধানীর খিলগাঁও ইকরা মিলনায়তনে এক সাধারণ সভায় মহান মুক্তিযুদ্ধের সংগঠক মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ তনয় মাওলানা সদরুদ্দীন মাকনুনকে সভাপতি এবং আরেক মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ আবদুল্লাহ তনয় আনোয়ার আবদুল্লাহকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন  মাওলানা ইয়াহইয়া মাহমুদ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকে বিশেষত মাদরাসায় পড়ুয়াদের কাছে তুলে ধরার জন্য আরও আগে থেকে কাজ করা দরকার ছিল। কমিটি ঘোষণার পর তিনি উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।

কমিটিতে যারা আছেন। আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনুন, ভাইস প্রেসিডেন্ট মাওলানা দেলোয়ার সাকী, ভাইস প্রেসিডেন্ট মাওলানা সরোয়ার আলম ভুইঞা, ভাইস প্রেসিডেন্ট মাওলানা উসামা ইসলাম, সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারী জেনারেল নিজামুদ্দীন মিসবাহ, সহ সম্পাদক মাওলানা মাসউদুল কাদির।

সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম মোল্লা এল এল বি, সহ-সাংগঠনিক সম্পাদক  শেখ নাঈমুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ শাকির, সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক শোয়াইব আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক জাবের, দাওয়াত ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি ফয়যুল্লাহ আমান,

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মিজানুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তানযিল আমির, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক যারওয়াতুদ্দীন সামনুন, সংখ্যালঘু ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খালেদ হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ওমর ফারুক, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সালমান হুসাইন, নির্বাহী সদস্য সগির আহমদ চৌধুরী, সদস্য লিয়াকত আলী মাসউদ, সদস্য হাসিব আর রহমান, সদস্য  কাউসার আহমদ বাঙ্গালি।

আরো পড়ুন- ময়মনসিংহে শিক্ষা ও জীবনের ভাবনা সময়ের চাহিদা শীর্ষক আলোচনা আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ