রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

লন্ডন হাইকমিশনারে হামলার ঘটনায় বাংলাদেশী উপরাষ্ট্রদূত প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের উপরাষ্ট্রদূত খোন্দকার এম তালহাকে প্রত্যাহার করা হয়েছে ।বৃহস্পতিবার দিবাগত রা‌তে লন্ডনের বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের এক‌টি সূত্র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে বিক্ষোভ জানাতে ৭ ফেব্রুয়ারি বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিতি হন লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে। সেখানে বিক্ষোভ পালনের পর তারা হাইকমিশনে স্মারকলিপি দিতে গেলে সেখানকার কর্মকর্তারা তা নিতে অস্বীকৃতি জানান। পরে কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে হাইকমিশনে ভাঙচুর চালান।

ওইদিন ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্বে ছিলেন ডেপুটি হাইকমিশনার খোন্দকার এম তালহা। তার অবহেলার ফলে বিদেশী দূতাবাসে হামলার মতো এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিক্রিয়াস্বরূপ তার বিরুদ্ধে এ কঠোর পদক্ষেপ।

গত ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সভায় এ বিষয়ে কড়া অবস্থান নিতে বলেন। এরপরই ডেপুটি হাইকমিশনার তালহাকে প্রত্যাহার করা হলো।

আগামী ৭ মের মধ্যে তাকে দায়িত্ব ছেড়ে ঢাকায় ফিরে আসতে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

এসএস

আরো পড়ুন : মিয়ানমারের ওপর ইইউ’র অস্ত্র নিষেধাজ্ঞা অব্যাহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ