মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

‘স্বল্প সময়ে’ কোটা বাতিলের প্রজ্ঞাপন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুক্রবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর থেকে ফেরার পর ‘স্বল্প সময়ের’ মধ্যে সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে ।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন ন্যাম ভবনে নিজের বাসায় আন্দোলনকারী ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র নেতাদের নিয়ে বসেন জাহাঙ্গীর কবির নানক। রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত এই বৈঠকে আন্দোলনকারীদের ১৫ জনের প্রতিনিধি দলের সঙ্গে নানক ছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জাহাঙ্গীর কবির নানক বলেন, ছাত্রদের সঙ্গে প্রাণখোলা আলোচনা হয়েছে। তাঁদের বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর কোটা নিয়ে প্রজ্ঞাপন জারির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কোটা নিয়ে আন্দোলনকারী একজন ছাত্রও বিনা কারণে যেন হয়রানির শিকার না হন, সেটা নিশ্চিত করা হবে।

কোটা সংস্কার আন্দোলন চলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় মামলাগুলোর বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, সেগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। তাদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে।

আন্দোলনকারীরা তার কথায় আস্থা রেখেছেন জানিয়ে নানক বলেন, তারা আগামী ৭ মে পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছে।

এদিকে ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খাঁন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থাকায় কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির জন্য ৭ মে পর্যন্ত সময় দিয়েছি আমরা।

৩০ এপ্রিল প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। তারপর আমাদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর কবির নানক আমাদের আশ্বস্ত করেছেন।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ