সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বৃদ্ধাশ্রমে মুশফিক, শুনলেন কষ্টের গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম অাহমেদ: জাতীয় দলের এক ক্রিকেটার এবার গেলেন বৃদ্ধাশ্রমে। মুশফিকুর রহিম সুযোগ পেলেই অসহায় মানুষের পাশে দাঁড়ান। সহযোগিতা করার পাশাপাশি জানান সহমর্মিতা।

গোড়ালির ইনজুরি কাটিয়ে সবেই মাঠে ফেরা মুশফিক মঙ্গলবার মিরপুরে হালকা রানিং করেই চলে যান কল্যাণপুরের পাইকপাড়ায় অবস্থিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে’। সেখানে গিয়ে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার গান শুনলেন। অন্যদের খোঁজ-খবর নিলেন। শুনলেন তাদের অসহায়ত্বের গল্প।

পুরুষ ও মহিলা মিলে ২২ জন থাকেন বৃদ্ধাশ্রমে ছোট ছোট চারটি কক্ষে। যিনি মুশফিককে গান শুনিয়েছেন তার নাম কেউ জানে না! খুব বেশি লাফালাফি করেন বলে ‘লাফা’ নামেই ডাকেন সবাই। মানসিক হাসপাতাল থেকে তিন বছর আগে দুজন চিকিৎসক এখানে তাকে দিয়ে যান।

ক্রিকেটার মুশফিককে বৃদ্ধাশ্রমের কেউ না চিনলেও কেউ একজন দেখতে এসেছেন সেটি ভেবেই আপ্লুত সবাই। আপ্লুত মুশফিকও, ‘তারা যে জায়গায় আছেন বা যে সংগ্রামের মধ্যে দিয়ে এসেছেন, তাতে আমাদের চেনারও কথা নয়। কেউ না কেউ তো এসেছিল, এটাই অনেক বড় ব্যাপার। তাদের দেখে বুঝতে পারছি আমরা কত ভাল আছি। আরও বড় বড় কাজের সাথে যেন জড়িত থাকতে পারি, সেটিই চাই।’

মুশফিক নিজে দেখতে এসেছেন। আহ্বান জানালেন সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার, ‘সাহায্য করার মতো অবস্থায় অনেকেই আছেন। আমি চাইব তারাও এগিয়ে আসুক। বৃদ্ধ যারা আছেন, তারা অনেক কষ্টে আছেন।

তারা যদি শেষ সময়টা একটু ভাল কাটিয়ে যেতে পারেন তাহলে এরচেয়ে ভাল কিছু আর হয় না। চেষ্টা থাকবে তাদের সঙ্গে সময় কাটানোর এবং সাহায্য করা।’

আরো পড়ুন-আজ ১ মে, শ্রমিক অধিকারে ইসলাম, ভাবনায় চলে এলো ইসলামের ছোঁয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ