রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

সুড়ঙ্গপথে যুক্ত হবে বাংলাদেশ-নেপাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ও নেপাল সুড়ঙ্গপথে যুক্ত হবে। দেশ দু'টির মধ্যে সবচেয়ে কম দীর্ঘ রুটের পাশাপাশি এই সুরঙ্গ নির্মাণ হবে বলে জানা গেছে।

কাঠমান্ডুতে অনুষ্ঠিত চীন ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ছোট ও মাঝারি আকারের এন্টারপ্রাইজগুলোর তৃতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান নেপালের শিল্প ও বাণিজ্য মন্ত্রী, মাত্রিকা প্রসাদ যাদব।তিনি বলেন, নেপাল একটি স্থলবেষ্টিত ও কম উন্নত দেশ। বৈশ্বিক রাস্তা সংযোগের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া তাদের জন্য কঠিন। এ বিষয়ে তিনি, সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দেশ দু’টি পানিপথে যুক্ত হওয়া বিষয়ক সমঝোতার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, চীনের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে নেপালের। তিনি দক্ষিণ এশীয় দেশগুলোকে নেপালে বিনিয়োগ করার আহবান জানান।

দিনব্যাপী সম্মেলনটিতে সবমিলিয়ে ১৫০জন উদ্যোক্তা অংশ নেন।

শবে বরাত নিয়ে অপপ্রচার; পিস টিভির ৮ বক্তার বিরুদ্ধে মামলা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ