মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে এসেছে: শাহজাহান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে এসেছে এবং উপমহাদেশের মধ্যে বাংলাদেশের দুর্ঘটনা কম ঘটে থাকে।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বিমান অফিস প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন শাজাহান খান। ঐতিহাসিক মে দিবস উপলক্ষে ওই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছাদিকুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির খান ও মোখলেছুর রহমান।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিমান অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম ঘুরে জিপিও মোড় হয়ে মুক্তাঙ্গণে গিয়ে শেষ হয়।

মন্ত্রী বলেন, “বিভিন্ন স্থানে রাস্তার বাঁকগুলো সরলীকরণ, ফুটওভার ব্রিজ, পাতালপথ নির্মাণের ফলে দুর্ঘটনা অনেকটা কমে এসেছে। দুর্ঘটনারোধকল্পে সড়ক পরিবহন সেক্টরকে আরো সাবধান হতে হবে।”

তিনি বলেন, উপমহাদেশের মধ্যে বাংলাদেশে দুর্ঘটনা কম ঘটে থাকে। সড়ক পরিবহন আইন যুগোপযোগী করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ