শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চলে গেল পা হারানো সেই কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিকআপ চাপায় পা হারানো সেই কিশোরকেও বাঁচানো গেল না। আহত হওয়ার পাঁচ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিলয় (১৫)। এর আগে শুক্রবার বিকেলে নওগাঁর বাইপাস সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নিলয় শহরের মাস্টারপাড়া মহল্লার আফতাব হোসেনের ছেলে ও নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নওগাঁ সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিলয়সহ তিন বন্ধু বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে। এতে নিলয়ের ডান পা পিকআপের চাপায় বিচ্ছিন্ন হয়ে যায়। আর আহত হয় রাকিব (১৫) ও সাদমান (১৫)।

এদিকে উন্নত চিকিৎসার জন্য নিলয়কে রাজশাহীতে স্থানান্তর করা হয়। রাতে সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিলয় মারা যায়। ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপটিকে জব্দ করেছে পুলিশ।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী ওই তিন কিশোর বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ভটভটিও দ্রুত গতিতে আসছিল।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ