রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মতিঝিলে যুবকের ঝুলন্ত লাশ; নেপথ্যে প্রেম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলের একটি বেসরকারি ব্যাংকের প্রধান শাখা থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মতিঝিলে অবস্থিত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই তরুণের নাম মহিবুল (২২)। তিনি ওই ব্যাংকে আউট সোর্সিংয়ের মাধ্যমে পাম্প অপারেটর হিসেবে চাকরি করতেন। তাঁর বাড়ি চাঁদপুরে। মহিবুলের বাবার নাম আবুল খায়ের।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী জানান, খবর পেয়ে ব্যাংকের তৃতীয় তলা থেকে পানির পাইপের সঙ্গে বিদ্যুতের তার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মহিবুলের লাশ উদ্ধার করা হয়।

প্রেমঘটিত কোনো কারণে মহিবুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান গোলাম রব্বানী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ