শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

‘কুরআনের বার্তা উত্তমরূপে বুঝতে আরবি ভাষা শিখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের আল-আজহারের প্রধান শেখ আহমদ আল-তায়্যিব ইন্দোনেশিয়ায় এক সমাবেশে বলেছেন, কুরআনের বার্তা উত্তমরূপে বুঝতে হলে আরবি ভাষা শিখতে হবে।

বার্তা সংস্থা ইকনা জানায়, মিশরের আল-আজহারের শেখ আহমদ আল-তায়্যিব ইন্দোনেশিয়ার জামিয়াতে মুহাম্মাদিয়া নারী সংগঠনের সদস্যদের সাথে এক সাক্ষাৎকারে আরবি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করে বলেন, হাদিস এবং কুরআনের ভাষা উত্তমরূপে বুঝতে হলে আরবি ভাষা শিখতে হবে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে শিক্ষার্থীদের সকল প্রকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করতে আল-আজহার প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ড. আহমদ আল-তায়্যিব মুসলিম পণ্ডিতদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ২৯ এপ্রিল ইন্দোনেশিয়ায় যান। সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম কে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ