রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘শাপলার শহীদদের আমরা কখনো ভুলতে পারি না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৩ সালের ৫ মে রাজধানীর ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের উপর আইন প্রয়োগকারী সংস্থার আক্রমণ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি গাজী আব্দুর রহিম।

তিনি বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসুল সা. ইজ্জতের হেফাজতের জন্যে রক্ত দিয়েছেন তাদের রক্ত বৃতা যেতে পারে না। হেফাজত ইসলাম, বাংলাদেশ যে ১৩ দফা দাবী নিয়ে সে দিন ময়দানে নেমেছিল সে দাবী আজও পূরণ হয়নি। উল্টো হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবেন্দের নামে মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।

তিনি আরও বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের ঈমানী আন্দোলন অব্যাহত থাকবে।

৫ ও ৬ মে যারা শাহাদাত বরণ করেছেন আমরা তাদের ভুলে যেতে পারি না। তাহারা দেশে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার প্রেরণা হয়ে থাকবে এবং তাদের হত্যার বিচার বাংলার জমিনে হবেই হবে ইনশাল্লাহ।

আজ রবিবার বিকাল চারটায় জেলা শহরের বড় বাজারস্থ খেলাফত যুব আন্দোলনের অস্থায়ী কার্যালয়ে ৫ ও ৬ মে শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মোস্তফা জিহাদী, যুব আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি তরিকুল ইসলাম, মাওলানা মুফতি যুবায়ের চৌধুরী, হাফেজ আব্দুল মোতালেব, হাফেজ জাকারিয়া, আহম্মদ উল্লাহ হাফেজ মোজাম্মেল প্রমুখ।

আলোচনা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আইকোনোক্লাস্টিক হেফাজত!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ