শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

১৮ বছরের কমে মেয়েদের বিয়ে নিষিদ্ধ করা ‘সামাজিক ব্যাধি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক গোপাল পারমার বলেছেন, প্রেম-ভালোবাসা [লাভ জেহাদ] ঠেকাতে শিশু বয়সেই মেয়েদের বিয়ে দিন।

১৮ বছরের কম বয়সীদের বিয়ে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তিনি ‘সামাজিক ব্যাধি’ হিসেবেও চিহ্নিত করেছেন।

দেশটিতে কন্যাশিশুদের বিয়ে ঠেকাতে মোদি 'বেটি বাঁচাও, বেটি বাঁচা' প্রচারে নেমেছেন। এরমন সময় গোপাল পারমারের এমন বক্তব্য আলোচনায় ফেলেছে।

ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের আশঙ্কা, ধর্মান্তরিত করার জন্যই সংখ্যালঘু যুবকরা হিন্দু মেয়েদের বিয়ে করছে। যদিও কেরালায় এ ধরনের একটি অভিযোগ আদালত পর্যন্ত গড়ালেও শেষ পর্ষন্ত তার সত্যতা প্রমাণ করা যায়নি।

হিফেজের পাশাপাশি English Version সিলেবাসের মাদরাসা

গোপাল পারমারের বক্তব্য, স্কুলছাত্রীদের টার্গেট করা হচ্ছে, তাদের সঙ্গে মিশে মন মানসিকতা বিগ্রে দেয়া হচ্ছে। এই বিপদ এড়ানোর জন্যই মেয়েদের শিশু বয়সে বিয়ে দিয়ে দিন।

তার যুক্তি, আগেকার দিনে ছেলেমেয়েদের অল্পবয়সেই বিয়ে হয়ে যেত, নইলে তাদের বিয়ে ঠিক করে রাখা হতো। ফলে তারা ভুলের ফাঁদে পা দিত না। কিন্তু এখন মেয়েদের সময়মতো বিয়ে না হওয়ায় বিপদ বাড়ছে।

বিয়ে নিয়ে ফেসবুকে যা বললেন হ্যাপি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ